images

খেলা / ফুটবল

টনক নড়েছে বাফুফের, শেষ হচ্ছে ক্যাবরেরা অধ্যায়

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৩:৩৭ পিএম

বেশ কিছুদিন ধরেই সমালোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু সমালোচনায় কান না দিয়ে এই স্প্যানিশ কোচের উপর ভরসা রেখেছিল বাফুফে। তবে সিঙ্গাপুরের কাছে হারের পর নড়েচড়ে বসেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্যাবরেরাকে বিদায় করার চূড়ান্ত সিধান্ত নিয়ে ফেলেছে বাফুফে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র। আগামী ১ মে থেকে নতুন কোচের খোঁজ শুরু করবে তারা।

এর আগে ২০২২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া স্পেনের হাভিয়ার ক্যাবরেরার সাথে বাফুফে চুক্তি বাড়িয়েছে ৩ দফা। সর্বশেষ যে চুক্তি আছে কাববরেরার সাথে তা শেষ হবে চলতি মাসেই। এ বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা।

আরও পড়ুন
LIopy

যে পথ দিয়ে যাবে ফুটবলারদের ছাদখোলা বাস

বিশ্বকাপের আগে জুনে ফিফা উউন্ডোও আছে। ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগ দেবে নাকি কাবরেরার সাথেই চুক্তি বাড়াবে তা নিয়ে ধোঁয়াশা ছিল তবে। আজ তার বিদায় নিশ্চিত হয়ে গেছে।

জাতীয় দলের কোচ ও অন্যান্য বিষয়গুলো দেখভাল করে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। যে কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই। তবে কমিটির অন্যরা গুরুত্বপূর্ণ এসব বিষয়ে মুখ খুলতে চান না। 

এই স্প্যানিশ কোচের অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৩৯টি। জয় মাত্র ১০টি। ১০টি ড্র করে হেরেছে ১৯টিতে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের কোচের রেকর্ড এরই মধ্যে করে ফেলেছেন কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের জেমি ডে’র রেকর্ড। সেটি ছিল ক্যাবরেরার ক্যারিয়ারে বাংলাদেশের ডাগআউটে ৩০তম ম্যাচ। তার আগে কাবরেরার রেকর্ড ছিল ২৯ ম্যাচের। ভারতের ম্যাচের পর সেই সংখ্যাটা বাড়িয়ে এখন ৩৯।

আরটিভি/এসআর