images

খেলা / ক্রিকেট

পরিচালকদের পদত্যাগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০২:২৭ পিএম

কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন ৪ জন পরিচালক। এতে বর্তমান পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সবাই পদত্যাগ করলেও একই লড়াই করবেন বলে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো (যাওয়ার জন্য আমিই থাকব শেষ ব্যক্তি)।’ 

সেই সঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন, প্রায় ছয় মাস ধরে বোর্ডকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন
Lpy

এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

আমিনুল বলেন, আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।

আমিনুল অবশ্য তার নেতৃত্বাধীন বোর্ডের পরিচালকেরা কেন পদত্যাগ করেছেন, জানেন না বলে দাবি করেছেন। তবে পরিচালকদের পদত্যাগের হিড়িক বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।

গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় সাড়ে ছয় ঘণ্টার ম্যারাথান সভা শেষে পদত্যাগ করেছেন তিন পরিচালক ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী।

আরটিভি/এসআর