images

খেলা / ফুটবল

সাফজয়ী ফুটবলারদের বড় সুখবর দিলো ক্রীড়া মন্ত্রণালয়

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০১:০০ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ ফুটবলারদের বড় সুখবর দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের প্রত্যেক খেলোয়াড় ১ লাখ টাকা করে পাবেন। সোমবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এই ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এক লাখ টাকা ছাড়াও ফুটবলারদের একটি কার্ড উপহার দিয়েছে মন্ত্রণালয়। যে কার্ডের আওতায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

এই সিদ্ধান্ত শুধু পুরস্কার নয়, ভবিষ্যতের জন্যও একটি বার্তা হিসেবে মনে করছে বিশ্লেষকরা। বয়সভিত্তিক ফুটবলে সাফল্য পেলে তার যথাযথ মূল্যায়ন করা হবে, এমন আশ্বাসই মিলছে এতে।

আরও পড়ুন
LITy

ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে যে সিদ্ধান্তের ওপর

এর আগেই বাফুফে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়। বাফুফের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং ডিএনসিসির পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের পর থেকেই দলটিকে ঘিরে ছিল উৎসবের আবহ। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। সেখানে আয়োজিত সংবর্ধনায় তাদের সম্মাননা জানানো হয়।

আরটিভি/এসআর