মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:৪৫ এএম
ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র তার সম্ভবত শেষ বিশ্বকাপে খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও স্ট্রাইকার সম্প্রতি আবারও ছুরি-কাঁচির নিচে গেছেন।
স্পেনের দৈনিক মার্কা জানিয়েছে, ফিফা আন্তর্জাতিক বিরতির সময়ে নেইমার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচে কুয়েঙ্কার বিপক্ষে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে, ব্রাজিল কোচ কুকা বলেন, নেইমার অস্ত্রোপচার করেছেন, এবং সে অনুশীলনে অংশগ্রহণ করতে পারেনি। অপারেশনের পরে সেরে ওঠার জন্য সে কয়েক দিন বিশ্রাম নিয়েছে।
মার্কা জানায়, চলতি ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পর ডাক্তারদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার। এবার সে প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা ব্যবহার করে হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যু শক্তিশালী করার জন্য অস্ত্রোপচার করিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপের কয়েক মাস আগে পুরোপুরি ফিট হয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং কোচ কার্লো আনচেলত্তিকে রাজি করানোর জন্য সে এখন বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি শুরু করেছেন।
নেইমারের এই পদক্ষেপ বিশ্বকাপে তার উপস্থিতি নিশ্চিত করার জন্য তার শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে