মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪৪ পিএম
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যে এডহক কমিটি গঠন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যায় সভা ডেকেছে কমিটির সভাপতি তামিম ইকবাল।
সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের বিসিবি ভবনে শুরু হবে এই সভা। আর এই সভাতেই নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
আরটিভি/এসআর