মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৬:২১ পিএম
গত কয়েক মাস ধরে বিসিবির নির্বাচন নিয়ে অভিযোগ করে আসছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। সম্প্রতি সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই সঙ্গে তামিমকে এডহক কমিটি সভাপতি করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দায়িত্ব পেয়ে সন্ধ্যায় হোম ক্রিকেটে পা রাখেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
মূলত, বিকেলে দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যায় সভা ডেকেছেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের বিসিবি ভবনে শুরু হবে এই সভা। আর এই সভাতেই নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এদিকে বোর্ড ভাঙার খবর পাওয়ার পর তড়িঘড়ি করে হোম অব ক্রিকেট ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট।
বিসিবির সামনে গেট সাংবাদিকদের ভিড় থাকায় পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় তাদের গাড়ি। আর বিসিবি অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও, গাড়িতে উঠতে দরজা লাগিয়ে দেন বুলবুল।
আরটিভি/এসআর