images

খেলা / ক্রিকেট

পুলিশের হাতে আটক ওয়ার্নার, ঘটনা কী

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:০৬ পিএম

সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক হয়েছেন ডেভিড ওয়ার্নার। আগামী ৭ মে আদালতে হাজির হতে হবে অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটারকে।

সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্যমতে, একটি ভ্যানকে পুলিশি তল্লাশির ঠিক আগে থামতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা চালকের কাছে যান। চালকের আসনে ছিলেন ওয়ার্নার। সেখানেই প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুন
Ly

যেসব কারণে বিসিবি থেকে সরিয়ে দেওয়া হলো বুলবুলকে

পরবর্তীতে মারউব্রা পুলিশ স্টেশনে নেওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় তার অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলস আইনে ০.০৮ থেকে ০.১৪৯ এর মধ্যে থাকলে তা ‘মিড-রেঞ্জ’ অপরাধ হিসেবে গণ্য হয়।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে। টুর্নামেন্টে সাত দিনের বিরতি থাকায় ব্যক্তিগত কারণে সিডনিতে নিজ বাড়িতে ফিরেছিলেন ওয়ার্নার।

আরটিভি/এসআর