মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৯:০৫ পিএম
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে আজ বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদিদ্র। ম্যাচটি ঘরের মাঠ এস্টাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হওয়ায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে এমবাপ্পে-ভিনিরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত ১টায় মাঠে নামবে দুই দল।
এবারের চ্যাম্পিয়নস লিগে একের পর এক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে রিয়ালকে। শেষ ষোলোতে শক্তিশালী ম্যানচেষ্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। এবার তাদের সামনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষ শক্তিশালী রিয়ালকে স্বস্তি দিচ্ছে পরিসংখ্যান। ২০১১-১২ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি বায়ার্ন। এই সময়ে কেবল দুটি ম্যাচে ড্র করতে পেরেছে তারা।
তিনবার সেমি-ফাইনাল ও একবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে হেরে। ২০২৩-২৪ মৌসুমে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। মিউনিখে লড়াই শেষ হয় ২-২ সমতায়। পরে রিয়ালের মাঠে ২-১ গোলে হেরে টুর্নামন্ট থেকে ছিটকে পড়ে বায়ার্ন।
তবে দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের মাঠে হওয়া আশা দেখছেন কোচ কিমিখ। তিনি বলেন, এই মাঠের দর্শক স্পেশাল। এখানে দর্শক ও স্টেডিয়াম অবিশ্বাস্য। আমরা এখানে কিছু অসাধারণ ম্যাচ খেলেছি কিন্তু শূন্য হাতে ফিরেছি। তবে এটা আমরা ফিরতি লেগ খেলব ঘরের মাঠে। আর এটা সবকিছুকেই কিছুটা পাল্টে দেবে।
এদিকে ঘরের মাঠে নিজেদের এগিয়ে নিতে চান রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। সেই সঙ্গে বায়ার্নের রক্ষণের প্রশংসা করেছেন তিনি।
রিয়াল কোচ বলেন, রক্ষণে তারা আগ্রাসী, তারা নির্ভীক, সাহসী, প্রতিপক্ষের ফুটবলারদের খুব কাছ থেকে পাহারায় রাখে। খুব দ্রুত গতিতে তারা রক্ষণে ফিরে আসে।
তিনি আরও বলেন, তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল, দলটিতে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো অনেক অস্ত্র আছে। তারা প্রচুর গোল করতে পারে এবং রক্ষণে দলের সবাই সক্রিয়ভাবে ভূমিকা রাখে।
আরটিভি/এসআর