images

খেলা / ফুটবল

বিশ্বকাপের আগে বিতর্কে ক্রিস্টিয়ান পুলিসিচ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৪:৪৩ পিএম

বিশ্বকাপের প্রস্তুতির সময় ব্যক্তিগত জীবনের এক বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার ক্রিস্টিয়ান পুলিসিচ। তার সাবেক প্রেমিকা পেশাদার গলফার অ্যালেক্সা মেল্টন তাদের সম্পর্ক ভাঙা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্ফোরক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্প্যানিশ ক্রীড়া গণমাধ্যম  মার্কার এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে এক ভক্তের মন্তব্যের জবাবে অ্যালেক্সা মেলটন ইঙ্গিত দেন সম্পর্ক শেষ হওয়ার আগেই পুলিসিচ নাকি নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করছিলেন। তিনি আরও দাবি করেন, সে সময় পুলিসিচ সেলিব্রিটিদের জন্য পরিচিত ডেটিং অ্যাপ ‘রায়া’ ব্যবহার করছিলেন।

তবে ওই মন্তব্যটি পরে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলা হয়। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি পুলিসিচ।

জানা যায়, ২০২৪ সালে সামাজিক মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পুলিসিচ ও অ্যালেক্সা মেলটনের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকেই তারা ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

সম্প্রতি হলিউড অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে পুলিসিচের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে গুঞ্জন দ্রুতই নাকচ করে দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সুইনি বর্তমানে স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

অ্যালেক্সা মেলটন এখনো সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি। তবে তার মন্তব্য নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবনের এই বিতর্ক সামনে রেখে এখন মাঠের পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখা পুলিসিচের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন
SHANTO

স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচনে স্মৃতিচারণ করলেন শান্ত

বিশেষ করে সামনে নিজ দেশে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘনিয়ে আসায়, এই সময়ের যেকোনো বিতর্ক তার জন্য মানসিক চাপের কারণ হতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

আরটিভি/এসকে