images

খেলা / ফুটবল

রোনালদো নাকি মেসি, মার্সেলোর কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কে? 

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৫:৫৭ পিএম

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবল তারকা মার্সেলো সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বেছে নিয়েছেন। ৫৪৬ ম্যাচে ৩৮ গোল ও ২৫টি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। সেই সাথে মার্সেলো একাধারে রোনালদোর সতীর্থ ও মাঠে বিপক্ষ হিসেবে খেলেছেন। 

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিওর ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে মার্সেলোকে প্রশ্ন করা হয়, ‘তুমি রোনালদো ও মেসির বিপক্ষে খেলেছ; সবচেয়ে কঠিন কে ছিল?’ প্রায় সঙ্গে সঙ্গেই তার উত্তর আসে, ‘মেসি’।

মার্সেলো বলেন, মেসি সত্যিই ভয়ঙ্কর। এখনও মনে হয় আমি তাকে খুঁজে বেড়াচ্ছি! সে দারুণ কঠিন প্রতিপক্ষ। মাঠের সব পজিশন সে খুব ভালো বোঝে বল কার কাছে যাচ্ছে, কোথায় পাঠাতে হবে, কোথায় ফাঁকা জায়গা তৈরি হবে, সবই সে আগেই জানে। আমার মতে, সে অসাধারণ।

আরও পড়ুন
ROMARIO

প্রেমঘটিত বিষয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তির একের পর এক কেলেঙ্কারি ফাঁস

উল্লেখ্য, মার্সেলো ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পেশাদার ফুটবল থেকে অবসর নেন। তবে মেসি ও রোনালদো এখনও তাদের ক্যারিয়ারে নতুন নতুন অধ্যায় যোগ করে যাচ্ছেন।

আরটিভি/এসকে