images

খেলা / ক্রিকেট

ডট বলের অনন্য মাইলফলকে মুস্তাফিজুর রহমান

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৪:২৩ পিএম

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অনন্য অর্জন যোগ করেছেন নিজের নামের পাশে। ডট বলের এক বিরল মাইলফলক স্পর্শ করে তিনি এখন বিশ্বসেরাদের কাতারে আরও শক্তভাবে জায়গা করে নিয়েছেন।

লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে সপ্তম ওভারে বল হাতে নেন মুস্তাফিজ। প্রথম বলে ডেভন কনওয়ে তাকে চার মারলেও দ্রুত ঘুরে দাঁড়ান তিনি। ওভারের চতুর্থ বলে ডট দেন, আর তাতেই গড়ে ফেলেন নতুন ইতিহাস।

এই ম্যাচে দুই ওভার বল করে তিনটি ডট বল যোগ করেন মুস্তাফিজ। ফলে সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০২ যা তাকে সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে তুলে দিয়েছে।

সর্বাধিক ডট বল (টি-টোয়েন্টি, সব মিলিয়ে)
ডোয়াইন ব্রাভো-৩৬৮১, মোহাম্মদ আমির-৩৩৪৮, আন্দ্রে রাসেল-৩২১৩, সোহেল তানভির-৩০৪৬,মুস্তাফিজুর রহমান-৩০০২

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ডট বলের দিক থেকে শীর্ষে উঠেছিলেন মুস্তাফিজ। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি টিম সাউদি-কে ছাড়িয়ে যান, তখন তার আন্তর্জাতিক ডট বল সংখ্যা দাঁড়ায় ১১৪২।

যদিও এই ম্যাচে তার দল হেরেছে লাহোর কালান্দার্স মাত্র ১০০ রানে অলআউট হওয়ার পর সহজেই জয় পায় ইসলামাবাদ ইউনাইটেড তবুও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। 

তালিকার শীর্ষে থাকা বেশিরভাগ বোলারই ক্যারিয়ারের শেষ পর্যায়ে। অন্যদিকে মুস্তাফিজ এখনও তার সেরা সময়ে রয়েছেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ডট বলের তালিকায় শীর্ষে ওঠাও তার জন্য অসম্ভব নয়।

আরও পড়ুন
Ly

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ের নারী ক্রিকেটাররা

সব মিলিয়ে, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন টি-টোয়েন্টি ক্রিকেটে তার নিয়ন্ত্রণ ও দক্ষতা এখনো বিশ্বমানের।

আরটিভি/এসকে