images

খেলা / ক্রিকেট

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১২:১৮ পিএম

এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, টিকিট পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বিক্রি শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে।

এর আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভেন্যুভিত্তিক আলাদা টিকিট মূল্য ঘোষণা করা হলেও এবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের টিকিট একসঙ্গেই প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। ম্যাচগুলো যথাক্রমে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে এবং ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে ২ মে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচ শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ৩টা থেকে শুরু হবে।

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর মিডিয়া ব্লক ও দক্ষিণ করপোরেট ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা

ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তর (শহীদ মুসতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৬০০ টাকা

শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা।

আরও পড়ুন
martinez

মাঠে ফিরেই নতুন চোটে আর্জেন্টাইন তারকা

চট্টগ্রামে সিরিজের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা
রুফ টপ প্যাভিলিয়ন এন্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা
শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৬০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা।

আরটিভি/এসকে