শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৬:২৬ পিএম
বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ জন্য তামিমকে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তামিমের উদ্দেশে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
বিপিএলে নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছেন তামিম। সেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন মোহাম্মদ নবী। সাবেক সতীর্থের সঙ্গে একটি ছবি শেয়ার করে করেছেন তিনি।
সেই ছবির ক্যাপশনে নবী লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে খেলার মাঠে দুর্দান্ত ছিলেন। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন। আপনার এই নতুন জার্নিতে অনেক অনেক শুভকামনা।
গত সোমবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালকে এডহক কমিটির সভাপতি করে জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি)।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
আরটিভি/এসআর