images

খেলা / ক্রিকেট

মিরপুরে ক্রিকেটে মাতলেন মার্কিন রাষ্ট্রদূত

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১০:২০ পিএম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট লড়াইয়ে মেতেছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন। 

শনিবার (১১ এপ্রিল) একটি ক্রিকেট ম্যাচ খেলে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও ইউএস অ্যাম্বাসি। 

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিএসজেএর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচ। ১৫ ওভারের এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে উল্লাসে মাতে যুক্তরাষ্ট্র দূতাবাস। ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে বিএসজেএ। জবাবে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

আরও পড়ুন
opy

তামিমকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

ম্যাচ শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন।

668522870_1440848578053638_2554212838268969609_n

পরে এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত বলেন, দারুণ একটি ক্রিকেট ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এটি আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ৷ জাতীয় ক্রিকেট মাঠে এসে প্রীতি ম্যাচ খেলতে পারা আমাদের জন্য দারুণ সম্মানের।

আরটিভি/এসআর