images

খেলা / ক্রিকেট

আইপিএলে আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন টিম ডেভিড

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১১:৪৯ এএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অজি ব্যাটারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। 

আইপিএল আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করে তিনি আর্টিকেল ২.৪ লঙ্ঘন করেছেন, যা আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। প্রথম ঘটনাটি ঘটে আরসিবির ইনিংসের ১৮তম ওভারে বল পরিবর্তনের পর আম্পায়ারের নির্দেশ অনুযায়ী তা ফেরত না দিয়ে তিনি বল পরীক্ষা করেন এবং আকাশে ছুঁড়ে সিম যাচাই করেন। দ্বিতীয়বার শেষ ওভারে আবারও তিনি একই ধরনের নির্দেশ অমান্য করেন। পরে তিনি নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন, ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন
ROMERRO

৫-৮ সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টিনার রোমেরো, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

অন্যদিকে,হার্দিক পান্ডিয়াকে মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলে নিয়ম অনুযায়ী এটি চলতি মৌসুমে তার দলের প্রথম অপরাধ হওয়ায় সাধারণ শাস্তিই কার্যকর করা হয়।

আরটিভি/এসকে