images

খেলা / ক্রিকেট

তামিম ইকবালকে ধন্যবাদ জানালেন জাভেদ আফ্রিদি

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০১:০৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশি ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তামিম ইকবাল। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

জালমির হয়ে খেলা দুই বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে বাড়তি এক ম্যাচ খেলার অনুমতি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে “ভাই” সম্বোধন করে ধন্যবাদ জানান আফ্রিদি। তিনি লেখেন, শেষ দুই ম্যাচে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে খেলোয়াড়দের আবারও দলে দেখতে চান। 

পিএসএলে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার সুযোগ পান। পেশোয়ার জালমির হয়ে খেলেছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম, যেখানে তাদের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে নাহিদ রানা ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ৫.৪২ ইকোনমিতে দলকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন। শরীফুল ইসলামও ৫ ম্যাচে ২ উইকেট পান।

ম্যাচগুলোতে নাহিদ রানা শুরুতেই অভিষেকে উইকেট না পেলেও পরের ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেন। পরবর্তীতে নিয়মিত উইকেট তুলে নিয়ে দলকে সহায়তা করেন। শরীফুলও শেষ ম্যাচে উইকেট না পেলেও কার্যকর বোলিং করেন।

এদিকে অন্যান্য দলেও ছিলেন আরও বাংলাদেশি ক্রিকেটাররা, লাহোর কালান্দার্স মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, এবং ইসলামাবাদ ইউনাইটেডের ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সসহ বিভিন্ন দলে ছিলেন বাংলাদেশি প্রতিনিধিত্ব। মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয় পেশোয়ার জালমির বাংলাদেশি পেসারদের অভিযান।

আরও পড়ুন
meradona

ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্য, নতুন করে শুরু হলো বিচার

তবে এবারের আসরে একমাত্র তানজিদ হাসান তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স ও আন্তর্জাতিক লিগে অংশগ্রহণ ভবিষ্যতে জাতীয় দলের জন্য ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে