শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৩:৫১ পিএম
সবশেষ ২০১১ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে ১৫ বছর, মাঝে বিশ্বকাপ, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে আসলেও আর ওয়ানডে খেলে হয়নি অজিদের। তবে সেই অপেক্ষা শেষ হচ্ছে, চলতি বছরই বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।
বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি ৯ জুন শুরু হবে। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন।
সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্টন মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। এর একমাস পর আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা।
২০১১ সালে সাকিব আল হাসানের দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাইকেল ক্লার্করা। তার আগে অস্ট্রেলিয়া ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে ৩-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়।
আরটিভি/এসআর