images

খেলা / ক্রিকেট

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী লাথাম

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৪:৪৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এগিয়ে থেকেও সিরিজ জেতা হয়নি নিউজিল্যান্ডে। তবে টি-টোয়েন্টিতে ভালো করতে আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক টম লাথাম। তার মতে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা কাগে লাগাতে চান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

রোববার (২৬ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টম লাথাম।

তিনি বলেন, নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারই এখন বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলছেন। এই সংস্করণে দলের ক্রিকেটারদের অভিজ্ঞতাও ভালো। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো করার জন্য সবাই মুখিয়ে আছে।

আরও পড়ুন
Lpy

ব্যাটারদের ওপর ভরসা রাখছেন লিটন

চট্টগ্রামের উইকেট নিয়ে অবশ্য এখনও নিশ্চিত কোনো ধারণা পাননি লাথাম। তবে সাম্প্রতিক ম্যাচগুলো দেখে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। কয়েক দিন আগেই একই ভেন্যুতে ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড। 

সেই অভিজ্ঞতা থেকে ল্যাথামের ধারণা, উইকেট ভালোই হতে পারে। তার মতে, টি-টোয়েন্টির ৪০ ওভারের ম্যাচে সাধারণত উইকেটে খুব বেশি পরিবর্তন আসে না।

টি-টোয়েন্টি ক্রিকেটকে ম্যাচ উইনারদের খেলা হিসেবেই দেখছেন লাথাম। তার ভাষ্য, বড় সংস্করণে ম্যাচের গতিপথ বদলাতে সময় লাগে, কিন্তু টি-টোয়েন্টিতে কয়েক ওভার বা কয়েক বলেই ম্যাচ ঘুরে যেতে পারে। তাই এই সংস্করণে একজন ক্রিকেটারই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে লাথাম বলেন, যাদের এখনও অভিষেক হয়নি, তাদের পাশে থাকবে দল। ওয়ানডে সিরিজেও তারা তরুণদের ওপর বিশ্বাস রেখেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম হলেও তারা ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। 

নিউজিল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলতে চায়, এই তরুণরাও সেই ব্র্যান্ডের ক্রিকেটই খেলে বলে মনে করেন তিনি। বাংলাদেশের কন্ডিশন নিয়েও সতর্ক নিউজিল্যান্ড। 

তিনি বলেন, দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আগের সফরে এই কন্ডিশনে খেলেছেন। তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

আরটিভি/এসআর