images

খেলা / ক্রিকেট

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০১:৩৫ পিএম

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সোমবার (২৭ এপ্রিল) প্রথমবারের মতো চট্টগ্রামের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ২টায়। এর আগে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে কোন ম্যাচে মুখোমুখি হয়নি এই দু’দল।

এমন ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাশ।

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। রোববার (২৬ এপ্রিল) নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড একাদশ

টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার। 

আরটিভি/এসকে