images

খেলা / ক্রিকেট

দলের প্রয়োজনে আমি আক্রমণ করেছি: হৃদয়

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:২২ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সেই চাপ থেকে তুলে জয়ে বন্দরে পৌঁছে দেন তাওহীদ হৃদয়। ফলে ম্যাচসেরার পুরস্কার ও উঠেছে এই ডান হাতি ব্যাটারের।

সোমবার (২৭ এপ্রিল) ম্যাচ শেষে নিজের সাফল্যের রহস্যও জানিয়েছেন তিনি। তার মতে, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেই সফল হয়েছেন।

হৃদয় বলেন, হ্যাঁ খুব ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য। যখন রান আসছিল না, আমি ম্যাচের পরিস্থিতি নিয়ে ভাবছিলাম। সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের রান প্রয়োজন ছিল। এ কারণেই আক্রমণ করেছি।

আরও পড়ুন
LITpy

শামীম ও হৃদয় ঝড়ে টি-টোয়েন্টিতে শুভসূচনা বাংলাদেশের

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৮৩ রান। ৬ উইকেট ও ২ ওভার হাতে রেখেই টাইগাররা লক্ষ্যে পৌঁছে যায়। ২৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন হৃদয়, হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা।

শেষদিকে জয় আরও সহজ হয়ে যায় শামীম হোসেন পাটোয়ারির কল্যাণে, ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন তিনি। হৃদয়ের কাজ সহজ করে দেন তিনি। 

তাই স্বভাবতই হৃদয় প্রশংসা করেছেন সতীর্থের। হৃদয় বলেন, শামীম অত্যন্ত ভালো খেলেছে। এসেই দুর্দান্ত ব্যাটিং করেছে।

আরটিভি/এসআর