images

খেলা / ক্রিকেট

আমি ভারতের সব বোলারকেই ‘ঘৃণা’ করি: পাকিস্তানি ব্যাটার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৭:৫৬ পিএম

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের উত্তাপ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই দুই দলের খেলোয়াড়রাই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামের। সেই বিষয়টি নিজের মুখে স্বীকার করলেন পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ।

পাকিস্তানের একটি স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ভারতের বিপক্ষে খেললে স্বাভাবিকভাবেই অতিরিক্ত অনুপ্রেরণা আসে এবং আক্রমণাত্মক মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, ভারতের বিপক্ষে খেললে অবশ্যই বাড়তি মোটিভেশন থাকে। স্বাভাবিকভাবেই মনে হয় তাদের বোলারদের ওপর আক্রমণ করতে হবে। সত্যি বলতে, আমি তাদের সব বোলারকেই ‘ঘৃণা’ করি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে সামনে আমরা সেটা করব।

আরও পড়ুন
LITON

আইপিএলের নিয়ম ভেঙে একাদশ তৈরি করলেন বাটলার

তবে তিনি এটাও জোর দিয়ে বলেন যে আধুনিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো বোলারকে টার্গেট করার চেয়ে ম্যাচের পরিস্থিতিই বেশি গুরুত্বপূর্ণ।

নওয়াজ বলেন, সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। ধরুন, যদি রানরেট ১০, ১২ বা ১৫ হয়, তাহলে বোলার যেই হোক না কেন, আপনাকে রান তুলতেই হবে। এই (আন্তর্জাতিক) পর্যায়ে সব খেলোয়াড়ই বিশ্বমানের। তাই সবার বিপক্ষেই পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট কাউকে আলাদা করে টার্গেট করার বিষয় নেই।

২০২৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নওয়াজের। এরপর তিনি ২৫টি ম্যাচ খেলে ২০.৭৭ গড় ও ১৫৮.৩৯ স্ট্রাইকরেটে  ৪৫৭ রান করেছেন। তার নামের পাশে আছে দুটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।

আরটিভি/এসআর