বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৮:১২ এএম
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
বিশ্ব ক্রীড়াঙ্গনে বুধবার (২৯ এপ্রিল) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। ক্রিকেটে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচ। রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ।
এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি আর্সেনাল।
ক্রিকেট
দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ড
বেলা ২টা,
সরাসরি, টি স্পোর্টস
পিএসএল (এলিমিনেটর ১)
মুলতান সুলতানস-হায়দরাবাদ কিংসম্যান
রাত ৮টা,
সরাসরি, টি স্পোর্টস
আইপিএল
মুম্বাই-হায়দরাবাদ
রাত ৮টা,
সরাসরি, স্টার স্পোর্টস ১
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
আতলেতিকো-আর্সেনাল
রাত ১টা,
সরাসরি, সনি টেন ২
আরটিভি/এসকে