images

খেলা / ফুটবল

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৯:৩২ এএম

গোলের বন্যা আর নাটকীয়তায় ভরা এক অবিস্মরণীয় ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পার্ক দে প্রিন্সে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে মোট ৯ গোল, যা ম্যাচটিকে করেছে আরও ঐতিহাসিক।

ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মান ক্লাবটি। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে গোল করে সমতা ফেরান পিএসজির কাভারাৎসখেলিয়া।

৩৩তম মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে কিছুক্ষণ পরই মাইকেল ওলিসে গোল করে আবার সমতায় ফেরান বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ওসমানে দেম্বেলে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাৎসখেলিয়া। এরপর আশরাফ হাকিমির দারুণ পাসে জোড়া গোল পূর্ণ করেন দেম্বেলে। এতে ব্যবধান দাঁড়ায় ৫-২।

তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি বায়ার্ন। উপামেকানোর হেডে একটি গোল শোধ করে তারা। এরপর ৮১তম মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান কমে আসে ৫-৪-এ। শেষ মুহূর্তে চাপ বাড়ালেও আর সমতায় ফিরতে পারেনি জার্মান জায়ান্টরা।

আরও পড়ুন
bd-vs-nz_20260427_080701223

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এই জয়ের ফলে সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকল পিএসজি। উল্লেখযোগ্য বিষয় হলো, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের এক লেগে ৯ গোলের এই ম্যাচটি ১৯৫৯-৬০ মৌসুমের পর সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান হলো।

আরটিভি/এসকে