images

খেলা / ক্রিকেট

বাবর আজমের রেকর্ড সেঞ্চুরি, ফাইনালে পেশোয়ার জালমি

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:০৮ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে ফিরেছেন বাবর আজম। তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি।

করাচিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান সংগ্রহ করে পেশোয়ার। ইনিংসের মূল ভরসা ছিলেন বাবর আজম, যিনি ৫৯ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। এছাড়া কুশল মেন্ডিস ৪১, মোহাম্মদ হারিস ৩৫ এবং অ্যারন হার্ডি ২০ রান যোগ করেন।

চলতি আসরে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শীর্ষে উঠে এসেছেন, উসমান খানের সঙ্গে যৌথভাবে।

আরও পড়ুন
FIFA

যৌন নিপীড়ন অভিযোগে বিতর্ক, বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো অবস্থানে থাকলেও ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। শাদাব খানের দল শেষ পর্যন্ত ১৫১ রানে অলআউট হয় এবং ৭০ রানের বড় ব্যবধানে হেরে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। শাদাব খান করেন ২৫, ইমাদ ওয়াসিম ২২ এবং ডেভন কনওয়ে ২০ রান। এই জয়ে পেশোয়ার জালমি নিশ্চিত করেছে পিএসএল ফাইনালের টিকিট।

আরটিভি/এসকে