images

খেলা / ফুটবল

বিলাসবহুল প্রাইভেট জেট কিনলেন নেইমার, দাম কত?

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:২৪ এএম

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও আলোচনায় এসেছেন। তার মাঠের পারফরম্যান্স নয়, বরং বিলাসবহুল জীবনযাপনের কারণে। সম্প্রতি তিনি প্রায় ৩৭ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় আনুমানিক কয়েক শত কোটি টাকা) খরচ করে একটি অত্যাধুনিক প্রাইভেট জেট কিনেছেন। 

নেইমারের কেনা জেটটি হলো ডাসল্ট ফ্যালকন ৯৯ এলএক্স, যা দীর্ঘ দূরত্বে দ্রুত ও আরামদায়ক ভ্রমণের জন্য পরিচিত।

সর্বোচ্চ গতি: প্রায় ১,০০০ কিমি/ঘণ্টা, রেঞ্জ: প্রায় ৮,৮০০ কিলোমিটার (নন-স্টপ ফ্লাইট সক্ষমতা), এটি দিয়ে সহজেই দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সরাসরি ভ্রমণ করা যায়।

ভেতরের বিলাসবহুল সুবিধা- এই প্রাইভেট জেটে একসঙ্গে ১২-১৪ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। এতে রয়েছে, 
বিছানায় রূপান্তরযোগ্য আসন, আধুনিক বিনোদন ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ, মিটিং স্পেস ও শব্দরোধী কেবিন। 

সব মিলিয়ে এটি আকাশে ভাসমান এক বিলাসবহুল অফিস ও ভ্রমণযান হিসেবে ব্যবহৃত হয়।

এই প্রাইভেট জেট ছাড়াও নেইমারের সংগ্রহে রয়েছে,  প্রায় ৮ মিলিয়ন ইউরো মূল্যের একটি Airbus H145 হেলিকপ্টার। জনপ্রিয় সিনেমা The Dark Knight-এর ব্যাটমোবাইলের একটি রেপ্লিকা, যার মূল্য প্রায় ২ মিলিয়ন ইউরো। 

আরও পড়ুন
BABAR-AZAM

বাবর আজমের রেকর্ড সেঞ্চুরি, ফাইনালে পেশোয়ার জালমি

ফুটবল মাঠের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের কারণেই আবারও শিরোনামে উঠে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

আরটিভি/এসকে