images

খেলা / ক্রিকেট

সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:৩৫ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ৬ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে লিটন দাসের দল। আজ দ্বিতীয় ম্যাচেও জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাটারদের জন্য বড় রান করার সুযোগ থাকায় এই ম্যাচে ব্যাটিং পারফরম্যান্সই হতে পারে মূল ফ্যাক্টর। প্রথম ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটারদের কাছ থেকে আরও বড় ইনিংস আশা করছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক লিটন দাস ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে দলের সাফল্যে তেমন সমস্যা হয়নি।

বাংলাদেশ দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। প্রথম ম্যাচে যারা খেলেছেন, তাদেরই দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে। পেস ও স্পিন দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স থাকায় বোলিং ইউনিট নিয়েও আপাতত স্বস্তিতে রয়েছে দল।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে না খেলা অধিনায়ক টম ল্যাথাম যদি সুস্থ না হন, তবে আবারও নিক কেলির নেতৃত্বে মাঠে নামতে পারে কিউইরা। এছাড়া ইশ সোধির পরিবর্তে জেডন লেনক্সকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।

ফর্ম ও অভিজ্ঞতার দিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও নিউজিল্যান্ড সহজে হার মানবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে বর্তমান ছন্দে থাকা বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ নিশ্চিত করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ দুপুর ২টায় (বাংলাদেশ সময়)। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন
neymar

বিলাসবহুল প্রাইভেট জেট কিনলেন নেইমার, দাম কত?

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

আরটিভি/এসকে