images

খেলা / ফুটবল

পিএসজি শিবিরে বড় দুঃসংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০১:৪১ পিএম

গত বছর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল পিএসজি। এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে আছে ফরাসি জায়ান্টরা। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। দ্বিতীয় লেগে হার এড়াতে পারলেই ফাইনালের টিকিট পাবে তারা।

তবে দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে পিএসজিকে। এর মাঝেই বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। দলের অন্যতম সেরা তারকা আশরাফ হামিকিকে দ্বিতীয় লেগের একাদশে পাচ্ছেন না এনরিক।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন হাকিমি। প্রথম লেগের শেষ দিকে লাইমারের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। সেই সময় দল বদলের সুযোগ না থাকায় কষ্ট নিয়েই ম্যাচ শেষ করেন তিনি।

আরও পড়ুন
LITON

ইরানের ফুটবল প্রধানকে ঢুকতে দিল না কানাডা

পিএসজি এক বিবৃতিতে জানায়, ডান উরুর এই চোটের কারণে হাকিমি অন্তত কয়েক সপ্তাহ খেলতে পারবেন না। ফলে আগামী ৬ মে মিউনিখে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে না, যা পিএসজির জন্য বড় ধাক্কা।

এদিকে একইভাবে চোটের শিকার হয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ে। অনুশীলনের সময় উরুর সমস্যায় পড়ায় তিনিও কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। চলতি মৌসুমের দ্বিতীয় ভাগে তিনি ইতোমধ্যেই প্রথম পছন্দের জায়গা হারিয়েছিলেন।

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দ্বিতীয় লেগে মাঠে নামতে হবে পিএসজিকে। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে তারা ৩০ মে'র ফাইনালে উঠতে পারবে কিনা, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ আর্সেনাল বা অ্যাতলেটিকো মাদ্রিদ।

আরটিভি/এসআর