images

খেলা / ক্রিকেট

সুপার লিগ বাতিল করে ডিপিএলে নতুন নিয়ম

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৯:২২ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমে বড় ধরনের পরিবর্তন এনেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর শুরু হবে আগামী ৪ মে এবং শেষ হবে ১১ জুন। মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এবারের মৌসুমে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সুপার লিগ ও রেলিগেশন লিগ ধাপ বাতিল করা হয়েছে।

এবার লিগ পর্ব হবে একক রাউন্ড ভিত্তিক, যেখানে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। সব মিলিয়ে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সূচিতে রিজার্ভ ডে রাখা হয়েছে, যাতে কোনো ম্যাচ বাতিল না হয়ে সম্পন্ন করা যায়।

নতুন নিয়ম অনুযায়ী লিগ টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থানে থাকা দল রানার্স-আপ হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের দুই দল অবনমিত হয়ে যাবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

আরটিভি/এসকে