images

খেলা / ক্রিকেট

হায়দরাবাদকে হারিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

সোমবার, ০৪ মে ২০২৬ , ০১:৩৩ পিএম

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর আবারও শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে এটি তাদের নতুন এক ঐতিহাসিক অর্জন। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমেন ১৮ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইম আইয়ুব। শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।

পেশোয়ারের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার নাহিদ রানা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। এছাড়া অ্যারন হার্ডি নেন ৪ উইকেট, যা হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ ভেঙে দিতে বড় ভূমিকা রাখে। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশোয়ারের। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। অধিনায়ক বাবর আজম শূন্য রানে ফিরে যান। তবে এরপর অ্যারন হার্ডি ও আবদুল সামাদের দৃঢ় ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হার্ডি খেলেন ফিফটি ইনিংস এবং সামাদ করেন ৩৪ বলে ৪৮ রান।

আরও পড়ুন
INDIA-SWIM

বিশ্বরেকর্ড গড়ল ভারতের ৭ বছরের বালক ঈশাঙ্ক

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে এবং ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পেশোয়ার জালমি। এই জয়ের মাধ্যমে তারা প্রায় এক দশক পর আবারও পিএসএল ট্রফি ঘরে তুলল। হায়দরাবাদের হয়ে মোহাম্মদ আলী নেন ৩টি উইকেট, কিন্তু তা দলের হার এড়াতে যথেষ্ট হয়নি।

আরটিভি/এসকে