images

খেলা / ফুটবল

প্রিমিয়ার লিগ সিটির হাতে নেই: গার্দিওলা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৫০ এএম

এভারটনের মাঠে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর নিজেদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এবারের প্রিমিয়ার লিগ শিরোপার নিয়ন্ত্রণ এখন আর তাদের হাতে নেই।

আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। গার্দিওলার ভাষায়, শিরোপা এখন আর আমাদের হাতে নেই। আগে আমাদের হাতেই ছিল, আর্সেনালের হাতেও ছিল। কিন্তু এখন সেটা আর আমাদের নিয়ন্ত্রণে নেই।

ম্যানসিটির সামনে এখন বাকি চারটি ম্যাচ। পরের ম্যাচে তারা মুখোমুখি হবে সপ্তম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের। এরপর আর্সেনালের খেলা ওয়েস্ট হ্যামের বিপক্ষে সেখানকার ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে সিটিকে।

আরও পড়ুন
HAMZA

হঠাৎ কী কারণে ঢাকায় আসছেন হামজা চৌধুরী

ম্যাচ প্রসঙ্গে গার্দিওলা বলেন, প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। দ্বিতীয়ার্ধে কিছুটা নিয়ন্ত্রণ হারাই। তারা শারীরিকভাবে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ায় এবং ম্যাচে ফিরে আসে। তবে সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ভালো ছিল।

তিনি আরও যোগ করেন, হারার চেয়ে ড্র ভালো, কিন্তু আমরা জয়ই চেয়েছিলাম। এই দলটা কী, সেটাই আজ আবার প্রমাণ হয়েছে।

আরটিভি/এসকে