images

খেলা / ফুটবল

ফাইনাল নিশ্চিতের পর প্যারিসে পিএসজি সমর্থক-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১২:০৪ পিএম

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে পিএসজি। প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জয় পাওয়ার পর অ্যাওয়ে ম্যাচেও অপরাজিত থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

ফাইনাল নিশ্চিত হওয়ার খবরে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনা থেকে শুরু হওয়া উচ্ছ্বাস দ্রুতই ছড়িয়ে পড়ে প্যারিসে। বিশেষ করে পার্ক দে প্রিন্সেস স্টেডিয়াম ও আশপাশের এলাকায় হাজারো সমর্থক জড়ো হয়ে ম্যাচটি একসঙ্গে উপভোগ করেন।

তবে ম্যাচ শেষে পরিস্থিতি দ্রুতই অশান্ত হয়ে ওঠে। আনন্দ উদযাপন এক পর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয় এবং সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পাল্টা কিছু সমর্থক আতশবাজি নিক্ষেপ করে বলে জানা গেছে। কয়েক মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শুধু প্যারিস নয়, মিউনিখেও উত্তেজনা দেখা দেয়। সেখানে সাবওয়েতে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে হয় এবং একটি বগিতে পুলিশ অভিযান চালায়, যেখানে পিএসজি সমর্থকরা অবস্থান করছিলেন।

আরও পড়ুন
amanpit-singhj

না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ গিল

এই জয়ের মাধ্যমে পিএসজি এখন ইউরোপের দ্বিতীয় শিরোপার স্বপ্নে এগোচ্ছে। আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।  

আরটিভি/এসকে