বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৮:২৯ পিএম
কঠিন কিছু বাস্তবতার মধ্য দিয়ে সবশেষ বিপিএল আয়োজন করেছিলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। আর এই জন্য বুলবুলের কাছে জবাব চেয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তামিম বলেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।
‘সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’
তিনি বলেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।
গেল বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।
আরটিভি/এসআর