images

খেলা / ক্রিকেট

মুশফিকের ফিফটিতে দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

শনিবার, ০৯ মে ২০২৬ , ১০:২৫ এএম

মিরপুর টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ব্যাটিংয়ে নেমে শুরুতে ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২৬ রান। লিটন কুমার দাস ৩০ ও মুশফিকুর রহিম ৫১ রানে ব্যাট করছেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৯ বলে ৮ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। তাকে আউট করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন শাহ আফ্রিদি।

এরপর দ্রুতই ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম, ৩০ বলে ১৩ রান করে তিনি হাসান আলীর বলে আউট হন। মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে নড়বড়ে হয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন
LITO.N_co.py

বিপিএলে লোকসান ১৬ কোটি, বুলবুলের কাছে জবাব চান তামিম

সেখান থেকে দলকে টেনে তোলেন শান্ত ও মুমিনুল। দুজন মিলে গড়েন ১৭০ রানের বড় জুটি। এরপর সেঞ্চুরি তুলে নেন শান্ত, যা ছিল তার ক্যারিয়ারের নবম, অধিনায়ক হিসেবে পঞ্চম এবং সাম্প্রতিক ফর্মের ধারাবাহিকতার প্রমাণ। তিনি ১৩০ বলে ১০১ রান করে আউট হন, ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা।

মুমিনুল হকও ছিলেন দুর্দান্ত ছন্দে, কিন্তু সেঞ্চুরির খুব কাছেই থেমে যান। ২০০ বলে ১০টি চারের সাহায্যে ৯১ রান করে তিনি এলবিডব্লিউ হন নোমান আলীর ওভারে, রিভিউ নিয়েও সফল হননি।

শেষদিকে মুশফিকুর রহিম ও লিটন দাস দিন শেষ করেন অপরাজিত থেকে। মুশফিক ১০৪ বলে ৪৮ রান এবং লিটন ৮ রান করে মাঠ ছাড়েন।

আরটিভি/এসআর