images

খেলা / ক্রিকেট

ঢাকা টেস্টে পাকিস্তানের একাদশে ভারতের ১১ খেলোয়াড়ের নাম

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৫:৪৭ পিএম

ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে সরাসরি সম্প্রচারে বড় ধরনের ভুল করেছে ব্রডকাস্টার ফক্স ক্রিকেট।

শুক্রবার(৮মে) ম্যাচের সময় পাকিস্তান দলের খেলোয়াড়দের পরিসংখ্যান দেখানোর জন্য অনস্ক্রিনে একটি গ্রাফিক্স প্রদর্শন করা হয়। তবে সেখানে পাকিস্তানের ক্রিকেটারদের বদলে দেখা যায় ভারতের ১১ খেলোয়াড়ের নাম। প্রায় সাত সেকেন্ড স্থায়ী এই গ্রাফিক্স মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।  

ভুল তালিকায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখানো হয় রোহিত শর্মাকে। এছাড়া আরও যাদের নাম দেখা যায় তারা হলেন,  শুবমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং ও  মুকেশ কুমার।

আরও পড়ুন
ROHIT

সেলফি তুলতে এসে রোহিতের রোলেক্স ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা

এমন অদ্ভুত ভুলে বিস্মিত হন দর্শকরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হাস্যরসও করেন। কয়েকজন সমর্থক মন্তব্য করেন, পাকিস্তান দল কি তবে হঠাৎ ভারতীয় দলে রূপ নিল!

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি সম্প্রচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে