images

খেলা / ফুটবল

সান্ডারল্যান্ডের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলশূন্য ড্র

শনিবার, ০৯ মে ২০২৬ , ১১:২৮ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এবার সান্ডারল্যান্ডের মাঠে স্টেডিয়াম অব লাইটে গিয়ে গোলশূন্য ড্র করেছে। এই ফলাফলের ফলে মাইকেল ক্যারিকের দল লিগে টানা চার ম্যাচ অপরাজিত থাকল।

এর আগে চেলসি ও লিভারপুলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে লিভারপুলের বিপক্ষে জয় দিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার পর দলটি এই ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে।

প্রথমার্ধে স্বাগতিক সান্ডারল্যান্ড আক্রমণাত্মক শুরু করে একাধিক সুযোগ তৈরি করলেও চেমসডাইন টালবি ও নোয়াহ সাদিকি গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে জশুয়া জার্কজির একটি হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও সান্ডারল্যান্ড চাপ বজায় রাখে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে ল্যামেন্স কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন। ব্রায়ান ব্রবির একটি নিশ্চিত সুযোগও তিনি নষ্ট করে দেন। পরে লুটশারেল গিরট্রুইডার শট পোস্টে লেগে ফিরে আসে।

শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডও সুযোগ তৈরি করেছিল, কিন্তু ম্যাথিউস কুনহার শট সান্ডারল্যান্ডের গোলরক্ষক ঠেকিয়ে দেন। ফলে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

আরও পড়ুন
neymar

বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার, পূরণ হচ্ছে মেসির আশা

এই ম্যাচে গোল না পাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের দিকে অগ্রযাত্রা কিছুটা থেমে গেল। বর্তমানে তার অ্যাসিস্ট সংখ্যা ১৯, যেখানে তিনি আছেন থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পেছনে আছেন। রেকর্ড ছুঁতে এখনো তার হাতে দুই ম্যাচ বাকি।

আরটিভি/এসকে