images

খেলা

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬ , ১২:৩৬ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। রোববার (১০ মে) এই ঘোষণা দেয় বিসিবি।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের পরবর্তী ম্যাচে লড়বে জ্যোতির দল।

আরও পড়ুন
14

তাসকিন ও মিরাজের জোড়া আঘাত ম্যাচে ফিরল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার। 

আরটিভি/এমএইচজে