images

খেলা

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের টেষ্ট ম্যাচ আপাতত বন্ধ

রোববার, ১০ মে ২০২৬ , ০২:৩৫ পিএম

বৃষ্টির কারনে বাংলাদেশ-পাকিস্তানের টেষ্ট ম্যাচ আপাতত বন্ধ করা হয়েছে। পিচ কাভারে ঢাকা হয়েছে।  

মিরপুর টেস্টের প্রথমদিনে চালকের আসনে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে মুদ্রার অপর পিঠও দেখেছে টিম টাইগার্স। তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে প্রথম সেশনে পাকিস্তানের চার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নাটাই দখলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার  বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে ৪৬ ওভারে ১ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। ২৩৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটে নেমে প্রথম সেশনে ৫ উইকেটে ২৫১ রান তুলেছে সফরকারী দল। ১৬২ রানে পিছিয়ে থেকে সালমান আলি আঘা ১২ রানে এবং মোহাম্মদ রিজওয়ান ৮ রানে দ্বিতীয় সেশন শুরু করেছিলেন।

শতরানের জুটির পরও সমানে লড়ছিলেন রিজওয়ান ও সালমান। অধিনায়ক শান্ত তাইজুলের হাতে বল তুলে দেন। আস্থার প্রতিদানে আউট করেন রিজওয়ানকে। ৫৯ রান করেছেন রিজওয়ান, ক্যাচ দিয়েছেন মাহমুদুল হাসান জয়ের হাতে।

সবশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তান (৮৯.৪ ওভারেই ৩৮৯/৬)

আরটিভি/কেডি