images

খেলা / ক্রিকেট

তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

সোমবার, ১১ মে ২০২৬ , ১১:০৪ এএম

বাংলাদেশ সফরে বড় তারকা পেসারদের ছাড়াই আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন পাকিস্তান ও বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে  ক্রিকেট অস্ট্রেলিয়া।

চলতি মে-জুনে পাকিস্তানে শুধু ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে দলটি বাংলাদেশ সফরে আসবে, তবে এই সফরে রাখা হয়নি দলের তিন প্রধান পেসার পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডকে। 

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসকেও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি। অন্যদিকে ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস আইপিএল শেষ করে ভারতে থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিক।

সব মিলিয়ে তিনটি সিরিজের জন্য মোট ২৪ জন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া।

আগামী ৯ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার পরবর্তী ম্যাচগুলো হবে ১৯ ও ২১ জুন।

এই সফরে শক্তিশালী পেস আক্রমণ ছাড়াই মাঠে নামায় অস্ট্রেলিয়ার দল নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশে কন্ডিশনের সঙ্গে তাদের নতুন পেস ইউনিট কতটা মানিয়ে নিতে পারে তা নিয়েই এখন নজর সবার।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলিভার পেকে, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন
Web-Image2

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা। 

আরটিভি/এসকে