images

খেলা / ফুটবল

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা

সোমবার, ১১ মে ২০২৬ , ১২:৫৩ পিএম

এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে লিগে আর মাত্র তিনটি ম্যাচ বাকি থাকতেই ১৪ পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে যায় কাতালানরা, ফলে রিয়ালের পক্ষে আর শিরোপা দৌড়ে ফেরা সম্ভব হয়নি।

ম্যাচ শুরুর আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের বাবার মৃত্যুর খবর এলেও তিনি সাইডলাইনে উপস্থিত ছিলেন। শোকের প্রতীক হিসেবে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেন এবং কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রথমার্ধেই মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেসের দুটি গোল বার্সার জয় নিশ্চিত করে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে উল্লাসে মেতে ওঠে বার্সেলোনার খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলকে একটি পরিবার হিসেবে অভিহিত করেন। ক্যাম্প ন্যুতে খেলোয়াড়দের প্রথমে লা লিগা ট্রফির প্রতীকী সংস্করণ দেওয়া হয়, পরে মূল ট্রফি উঁচিয়ে উদযাপন করেন তারা।

আরও পড়ুন
AUSTRALIA

তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

এটি বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা। ক্লাবটি শেষ চার মৌসুমের মধ্যে তিনবার লিগ জিতল এবং ফ্লিকের অধীনে ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখল। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছে দলটি এর মধ্যে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপারকোপা এবং একটি কোপা দেল রে।

এছাড়া বার্সা টানা ৫৫ ম্যাচে গোল করার নতুন ক্লাব রেকর্ডও গড়েছে, যা ইতিহাসে তাদের দ্বিতীয় দীর্ঘতম গোল করার ধারাবাহিকতা।

আরটিভি/এসকে