সোমবার, ১১ মে ২০২৬ , ০১:৪১ পিএম
বৃষ্টির কারণে থেমে গেছে বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কালো মেঘের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।
লাঞ্চের ৪০ মিনিট বিরতির পর খেলোয়াড়রা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে হঠাৎ বৃষ্টি শুরু হলে দ্রুত পিচ ঢেকে ফেলা হয় কাভার দিয়ে। এ সময় ঘন মেঘে ঢেকে যায় মিরপুরের আকাশ, স্টেডিয়ামজুড়ে তৈরি হয় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ।
এর আগে দিনের প্রথম সেশনে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ওপেনারের উইকেট হারালেও দৃঢ় ব্যাটিং করেন মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯৩ রান।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা সব মিলিয়ে এখন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের চেয়ে ১২০ রানে এগিয়ে রয়েছে। মমিনুল ৩৭ ও শান্ত ৩৪ রানে অপরাজিত আছেন।
আরটিভি/এসকে