images

খেলা / টেনিস

অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি ম্যাল অ্যান্ডারসন আর নেই

সোমবার, ১১ মে ২০২৬ , ০৩:১৬ পিএম

অস্ট্রেলিয়ার টেনিস ইতিহাসের অন্যতম মহান তারকা ম্যাল অ্যান্ডারসন আর নেই। সোমবার (১১ মে) ৯১ বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে টেনিস অস্ট্রেলিয়া। দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ সব অর্জনের কারণে তিনি আসল কিংবদন্তি হিসেবে পরিচিত ছিলেন।

১৯৫৭ সালের ইউএস চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে ইতিহাস গড়েন অ্যান্ডারসন। তিনি প্রথম আনসিডেড খেলোয়াড় হিসেবে শিরোপা জেতেন। ওই আসরে তিনি তিনজন সিডেড খেলোয়াড়কে হারিয়ে মাত্র দুটি সেট হারিয়ে শিরোপা জয় করেন।

গ্রামের একটি খামারের মাটির কোর্টে টেনিস শুরু করা অ্যান্ডারসন পরে অস্ট্রেলিয়ার শীর্ষ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। তিনি ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপাও জিতেছেন এবং দুইবার ডেভিস কাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পরামর্শে গড়ে ওঠা খেলোয়াড়দের মধ্যে অন্যতম সাবেক বিশ্ব নম্বর ওয়ান ও দুইবার ইউএস ওপেন জয়ী প্যাট রাফটার।

আরও পড়ুন
sajedur

ভিয়েতনামে ইতিহাস গড়লেন বাংলাদেশের সাজেদুর

অ্যান্ডারসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাফটার বলেন, ম্যাল শুধু একজন কিংবদন্তি খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যিনি সবসময় তরুণদের সাহায্য করতে আগ্রহী ছিলেন।

টেনিস অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যান্ডারসনের মৃত্যু দেশের টেনিস ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।

আরটিভি/এসকে