শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:৫৬ এএম
অনাকাঙ্ক্ষিত এক ঘটনা দিয়ে শুরু হয়েছে সিলেট টেস্ট। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন পাকিস্তানের পেসার হাসান আলি।
তবে, পাকিস্তানের জন্য স্বস্তির খবর- প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৬ তম ওভারে মাঠে ফিরেছেন হাসান আলী।
এর আগে, অষ্টম ওভারে হাসান আলীর পঞ্চম বলে তার প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন তানজিদ। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি। পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।
শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথমে ফিল্ডিং বেছে নেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে ১৬ ওভারে ৬৩/৩।
আরটিভি/এসএস