images

খেলা / ক্রিকেট

দলীয় সেঞ্চুরির পর মধ্যাহ্নভোজে টাইগাররা

শনিবার, ১৬ মে ২০২৬ , ১২:১০ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নেমেছে দুই দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে টাইগাররা।

এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ বাংলাদেশের। মুশফিকুর রহিম ৩১ বলে ১৮ রান এবং ৫১ বলে ২৬ রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন
Lpy

ওয়ানডে দলের ফেরা নিয়ে মুখ খুললেন মুশফিক

শনিবার (১৬ মে) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে মুমিনুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত তানজিদ তামিম।

তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। এদিন পিচে থাকতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও। ৪১ বলে ২২ রান করে খুরামের বলে বোল্ড আউট হন তিনি।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে টাইগাররা।

আরটিভি/এসআর