images

খেলা

বাংলাদেশের পিচ ও নাহিদ রানার প্রশংসায় ওয়াসিম আকরাম

বুধবার, ২০ মে ২০২৬ , ০৪:৪৯ পিএম

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে টাইগাররা। প্রথমবারের মতো টানা টেস্ট জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের এই সাফল্যে বিশেষ অবদান রেখেছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানার। 

তাই সিলেট টেস্ট শেষে নিজের এক্স হ্যান্ডলে নাহিদ রানার প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

আরও পড়ুন
khela

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ওয়াসিম আকরাম লিখেছেন, বাংলাদেশের কাছে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে পরাজিত হতে দেখে সত্যিই হতাশ। বিজয়ীদের পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব প্রাপ্য, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশের পিচগুলো আগে নিচু, ধীরগতির এবং টার্নিং ছিল, কিন্তু এখন তারা দুর্দান্ত টেস্ট পিচ তৈরি করছে।  যা তাদের দ্রুত উন্নতি করতে থাকা পেস বোলারদের সাহায্য করছে। 

তিনি বলেন, পেস আক্রমণেই পাকিস্তানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর কী অসাধারণ প্রতিভা নাহিদ রানা, তার খেলা দেখাটা এক দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ।

প্রসঙ্গত, দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। 

আরটিভি/এসআর