images

খেলা

রোনালদোর ক্যারিয়ারে আরও এক অর্জন

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৩:৫৫ এএম

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জয় করেছেন।

দীর্ঘদিন পর আল-নাসরের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি ক্রিকেটারদের

খেলায় রোনালদোর দুর্দান্ত পারফর্মে ডামাককে ৪-১ গোলে পরাজিত করে আল-নাসর।

বহুল প্রতীক্ষিত এই শিরোপা জয়ের পর মাঠেই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তি খেলোয়াড়।

রোনালদো তার ক্যারিয়ারের জেতা ৩৭টি ট্রফির মধ্যে ২৭টিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। বাকি ১০টি শিরোপা জয়ের ক্ষেত্রেও তিনি তার দলের শীর্ষ ৩ গোলদাতার মধ্যে ছিলেন।

আরটিভি/এমএইচজে