images

খেলা / ক্রিকেট

বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৩:৩১ পিএম

বাংলাদেশে এসে পৌঁছেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। সোমবার ঢাকা সফরে আসেন দক্ষিণ আফ্রিকার ড. মুসাজি এবং জিম্বাবুয়ের ড. মুকুলানি। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করতেই তাদের এই সফর।

বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠক ও মতবিনিময়ের কথা রয়েছে প্রতিনিধি দলের। এর আগে আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেশের ক্রিকেট বোর্ড।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন সম্পন্ন হওয়ার পরই আইসিসি ও আইবিসি বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি মনোনয়ন দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন
zidan_20250920_165028529

জিদানের ছেলেকে রেখে আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

বিসিবি আরও জানিয়েছে, আইসিসির প্রতিনিধি দল সফরকালে নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং পরবর্তীতে তা আইসিসি বোর্ডকে অবহিত করবে।

আরটিভি/এসকে