images

খেলা / ফুটবল

বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিলেন মেসি-দে পল

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৪:০৬ পিএম

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো দে পল। একটি ব্যক্তিগত ফ্লাইটে তারা কানসাস সিটিতে পৌঁছান বলে জানিয়েছে সংশ্লিষ্ট গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, মেসি ও দে পলই ছিলেন আর্জেন্টিনা দলের ক্যাম্পে পৌঁছানো সর্বশেষ দুই খেলোয়াড়। এর আগে গত রবিবার দলের অন্য সদস্যরা কানসাস সিটিতে এসে পৌঁছান। বর্তমানে পুরো দল শহরের ‘বার্কলি রিভারফ্রন্টে’ অবস্থান করছে।

প্রস্তুতি পর্বে আর্জেন্টিনা দল অনুশীলন করবে কানসাস সিটির আধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন
1-1_20260210_095735091

বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির প্রতিনিধি দল

আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে এখন থেকেই নিজেদের প্রস্তুত করছে মেসির দল।

আরটিভি/এসকে