images

খেলা / ফুটবল

এক ছবির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ‘ইরানিয়ান মেসি’

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:৫৭ পিএম

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে ইরান জাতীয় ফুটবল দলে বড় বিতর্ক তৈরি হয়েছে। ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি দলের তারকা স্ট্রাইকার ও ‘ইরানিয়ান মেসি’ নামে পরিচিত সরদার আজমুন।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুবাইয়ের এক শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পরই ইরানি কর্তৃপক্ষের অসন্তোষের মুখে পড়েন আজমুন। পরে ছবিটি মুছে ফেলা হলেও তাকে রাষ্ট্রের প্রতি অনুগত নন এমন অভিযোগে বিতর্ক তৈরি হয়। যদিও এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির হয়ে খেলছেন। এর আগে তিনি বায়ার লেভারকুজেন ও এএস রোমার মতো ইউরোপীয় ক্লাবেও খেলেছেন।

ইরান জাতীয় দলের হয়ে ৯০টির বেশি ম্যাচে ৫০টির বেশি গোল করা আজমুন দেশটির অন্যতম সফল স্ট্রাইকার হিসেবে পরিচিত।

এদিকে ইরান বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে রয়েছে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড।

আরও পড়ুন
qatar-worldcup

২০২২ বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলে যা ঘটেছে

তবে আজমুনের বাদ পড়ার বিষয়ে কোচ বা ফেডারেশনের পক্ষ থেকে রাজনৈতিক কারণ স্পষ্টভাবে স্বীকার করা হয়নি। বিষয়টি নিয়ে দেশটির ক্রীড়াঙ্গনে এখনো আলোচনা ও বিতর্ক চলছে।

আরটিভি/এসকে