বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৫:৫৫ পিএম
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। আগামী ৮ জুন প্রথম ম্যাচ এবং ১০ জুন দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
এরপর সিরিজটি স্থানান্তরিত হবে রাজশাহীতে, যেখানে ১৩ জুন অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। রাজশাহীর ম্যাচের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
বগুড়ার প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ইফতেখার হোসেন ইফতি, আকবর আলী এবং আলিস আল ইসলামের মতো পারফর্মাররা থাকলেও রাজশাহীর তৃতীয় ম্যাচের স্কোয়াডে সুযোগ পেয়েছেন আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম, আবু হাশিম এবং মঈন খান।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌল্লাহ বর্ষণ ও রকিবুল হাসান।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল ইসলাম, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌল্লাহ বর্ষণ ও খালেদ আহমেদ।
আরটিভি/এসআর