বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৩:০৭ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনায় বাংলাদেশ সফর করেছে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। সফরকালে তারা বিসিবি-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
বাংলাদেশ সফর নিয়ে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতেই প্রতিনিধি দল পাঠিয়েছিল আইসিসি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফর নিয়ে যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানের প্রতিনিধিত্ব করে না।
প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ.এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গওয়া মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।
আগামী ৭ জুন বিসিবি নির্বাচন। তার আগে দায়িত্ব পালন করছে অ্যাডহক কমিটি। সেই কমিটি নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। বিশেষ করে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতির ফলে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে।
আরটিভি/এসআর